crossorigin="anonymous">
ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত এক

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এনায়েত উল্লাহ (২৪) নামে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে ঘটনাটি ঘটে।

এনায়েত উল্লাহ উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বকুল মিয়ার ছেলে। গুরুতর আহত লিটন মিয়া (৪২) একই এলাকার আব্দুল জব্বারের ছেলে।

এনায়েত উল্লাহর প্রতিবেশী দ্বীন ইসলাম জানান, আজ সকালে এনায়েত উল্লাহ ও লিটন মিয়া পার্শ্ববর্তী দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে মাছ ধরতে যায়। বেলা সাড়ে ১২ টার দিকে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে এনায়েত উল্লাহ নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটন মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য করুন