ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
-
জুলাই ৯, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে একশ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাত্তার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। সাত্তার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ীচক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারিতে এর সত্যতা পাওয়ায় আজ শুক্রবার ভোরে চরটেকি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সাত্তারকে একশ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাত্তার দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ব্যাপারে মামলা দিয়ে তাকে পাকুন্দিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য করুন