ঢাকাFriday , 10 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

প্রতিবেদক
-
April 10, 2026 10:26 am
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে অভিযানটি চালায় নিকলী থানা পুলিশ।

গ্রেফতার রওশন আরা বেগম (৫০) নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শারিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ রওশন আরাকে গ্রেফতার করা হয়।

নিকলী থানার ওসি জানান, গ্রেফতার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে এবং অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।

আপনার মন্তব্য করুন