ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক নিহত

প্রতিবেদক
-
মার্চ ২৯, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় মো. মিরাজ (৪১) নামে পিকআপের এক চালক নিহত হয়েছেন।

রবিবার ভোরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিরাজ রাজধানীর যাত্রাবাড়ি থানার দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, শম্ভুপুর এলাকায় ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক মিরাজ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও ট্রাকটি আটক করে।

আপনার মন্তব্য করুন