সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪ টার দিকে কটিয়াদী সদরের দরগা মসজিদ মার্কেটের কলামহল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সাইফুল ইসলাম কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে সেকেন্ড অফিসার সাইদুল ইসলামসহ পুলিশের একটি দল কলামহালে অভিযান চালায়। এ সময় ৩১ পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক বেচাকেনার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য করুন
