ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

প্রতিবেদক
-
মার্চ ২৪, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমান খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ইমান খান লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইছা মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, / বছর ধরে আগানগর ইউনিয়নের পাগলা বাড়ির সঙ্গে শেখ বাড়ির দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে / বার সংঘর্ষ হয়েছে।

সোমবার রাতে ইমান খান দোকানে গেলে শেখ বাড়ির লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্স আনার পর হাসপাতালেই মারা যান তিনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য করুন