ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রতিনিধিদেরকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে: রাষ্ট্রপতি

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি আজ বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা এবং এজন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে।

মত বিনিময় সভায় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে আজ বুধবার বিকালে রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান। তিনি আগামীকাল বৃহস্পতিবার ইটনা উপজেলার একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং শুক্রবার মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট ও আরো কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।
শুক্রবার সন্ধ্যায় তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।

আপনার মন্তব্য করুন