ঢাকাSunday , 22 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত এক

প্রতিবেদক
-
March 22, 2026 5:11 pm
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে ছয়সূতি এলাকায়।

নিহত দুজন হলেন কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাকির হোসেন (১৮) ও একই গ্রামের ছাব্বির হোসেন ভূঁইয়ার ছেলে বিজয় (১৮)।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, একই মোটরসাইকেলে তিনজন ছিলেন। ছয়সূতি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় একটি পিকআপ তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন