পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ এলাকার মৃত মুর্শিদ উদ্দিনের ছেলে লিটন (৪০) ও বাজিতপুর উপজেলার পৈলনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে জোনায়েদ (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২২টি এবং জোনায়েদের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন
