ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৫

প্রতিবেদক
-
February 21, 2026 3:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বাস সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

শনিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই নাকভাঙ্গা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে করিমগঞ্জের চামটাঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের দিকে যাচ্ছিল। বৌলাই নাকভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মন্তব্য করুন