ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের নতুন কমিটি

প্রতিবেদক
-
February 21, 2026 6:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার অন্যতম সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের নতুন কমিটি (২০২৬২০২৮) গঠিত হয়েছে।

শনিবার মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল চারটায় কিশোরগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটির সভাপতি হিসেবে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার সময় পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কবির উদ্দিন ফারুকী সোয়েলকে মনোনীত করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি সামসুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন হাফিজ আকন্দ কায়েস মো. খুরশীদ আলম নিরব সাংগঠনিক সম্পাদক সেতারা বেগম সেতু, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, সহ সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার নিঝুম, অর্থ সম্পাদক জীবন কুমার দাস, তথ্য গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, প্রচার সম্পাদক মো. নাজমুল হক।

এছাড়া সদস্য হিসেবে মুহাম্মদ শামীম রেজা, শৈবাল কুমার পাল দিপু, রিদওয়ানুল মাহাবুব পাশা, শেখ সোমা, তানিশা আক্তার জানিয়া সামিয়া আক্তার স্বর্ণার নাম ঘোষণা করা হয়।

উপদেষ্টা হিসেবে মনোনীত হন আবদুল কাদির ভূইয়া হিরো, জুলহাস উদ্দিন সুজন হুমায়রা পারভীন পপি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিবছরই একাধিক সৃজনশীল অনুষ্ঠান আয়োজন করে জেলার সাংস্কৃতিক অঙ্গনে সরব ভূমিকা রাখছে।

আপনার মন্তব্য করুন