পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিনের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় কোদালিয়া চৌরাস্তা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চণ্ডিপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বদরুল আলম, সদস্য আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কোদালিয়া চৌরাস্তা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পুলেরঘাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম।
আপনার মন্তব্য করুন
