ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে আগুনে দুই বসতঘর পুড়ে ছাই, এক শিশু দগ্ধ

প্রতিবেদক
-
February 25, 2026 5:16 am
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় এক শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে দেওঘর ইউনিয়নের পশ্চিম আলিনগর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিদগ্ধ তৌহিদুল ইসলাম (৮) ভাতশালা গ্রামের আবদুল মজিদের ছেলে। সে তার নানার বাড়ি পশ্চিম আলিনগর গ্রামে বেড়াতে গিয়েছিল। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে পশ্চিম আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরেকটি ঘরে। এ সময় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয় আবু তুরাবের নাতি তৌহিদুল ইসলাম। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আপনার মন্তব্য করুন