ঢাকাSaturday , 7 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের ঈদ উপহার দিলেন পুলিশ সুপার

প্রতিবেদক
-
March 7, 2026 7:41 pm
Link Copied!

সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা শনিবার (০৭ মার্চ) অনুষ্ঠিত হয়। সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এবারের সভার বিশেষ আকর্ষণ ছিল আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপারের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার প্রদান। জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প এবং পুলিশ লাইন্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে ‘পাঞ্জাবি’ বিতরণ করেন তিনি। পুলিশ সুপারের এমন মানবিক ও হৃদ্যতাপূর্ণ উদ্যোগ জেলা পুলিশের সকল স্তরের সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। উপহার পেয়ে তারা পুলিশ সুপারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি।

দুপুর ১২টায় জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অপরাধ দমনে কোনো ধরণের আপোষ করা হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মন্ডল, সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) মোহাম্মদ ফয়জুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) সুবীর কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মো. শহীদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন