ঢাকাMonday , 23 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রতিবেদক
-
March 23, 2026 2:18 pm
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জে  কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের নজির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। 

নজির গ্রুপের আহত ২১ জনের মধ্যে আশংকাজনক অবস্থায় আসাদ (৩৫) ও কাতল মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এছাড়াও পাঁচজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ঈদের আগে থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সোমবার সকালে লাউকুড়ার মাঠে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সংক্রান্তে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন