মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে শরীফ মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেলে ঢাকী সেতুর পাশে বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় ঘটনাটি ঘটে।
শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেল ৩ টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন
