ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
-
জুলাই ২৫, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. রমজান আলীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ শাকিল হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করে। তিনি কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকার মো. জালাল উদ্দীনের ছেলে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাকিল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য করুন