ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় তিন বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেফতার

প্রতিবেদক
-
অক্টোবর ১৭, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

ইটনা থানা পুলিশ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযানটি চালায়।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই উজ্জ্বল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের কালিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তিন বছরের সাজাপ্রাপ্ত আসমি দুই সহোদরকে গ্রেফতার করে। তারা হলেন ইটনা উপজেলার কালিপুর গ্রামের মৃত মেহমান মিয়ার ছেলে কুদ্দুস মিয়া (৪০) ও আব্দুর রব (২৬)

পুলিশ জানায়, তারা হবিগঞ্জ জেলার একটি মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত।

গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আপনার মন্তব্য করুন