ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ২, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবাসহ গ্রেফতার তিনজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন কোদালিয়া গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে আকরাম হোসেন (৩৫), একই গ্রামের বাছেদের ছেলে রোমান (২১) ও জোনাইল গ্রামের বকুল হোসেনের ছেলে রনি (১৯)।

পুলিশ জানায়, বুধবার সন্ধার পর উপজেলার মাইজহাটি চিনিকল স্টাফ কোয়ার্টারের পশ্চিম পাশের একটি বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।

আপনার মন্তব্য করুন