ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় আগুনে পুড়ল দিনমজুরের দুই ঘর

প্রতিবেদক
-
অক্টোবর ১০, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে উপজেলার চরফরাদী ইউনিয়নের চর চারালবন্দ গ্রামের দিনমজুর লোকমান মিয়ার বাড়িতে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে লোকমান মিয়ার দুটি ঘর মালামালসহ পুড়ে গেছে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে লোকমান মিয়ার দাবি।

আপনার মন্তব্য করুন