ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে ২৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
-
অক্টোবর ১৫, ২০২১ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৯০ পিস ইয়াবাসহ তহুর মিয়া (৫১) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অভিযানটি চালায় র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তহুর মিয়াকে ২৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব। তিনি আশুতিয়া পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার তহুর মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন