ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কলেজশিক্ষক রুহুল আমিন দুই দিনের রিমান্ডে

প্রতিবেদক
-
অক্টোবর ২৭, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কিশোরগঞ্জের হোসেনপুরের কলেজশিক্ষক রুহুল আমিনকে দুই দিনের রিমাণ্ডে দিয়েছেন আদালত। বুধবার বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আনিসুল হক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রুহুল আমিনকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবরস্বপ্নের পৃথিবী শুধু অন্ধকারনামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি পোস্ট  করা হলে ঐদিনই প্রভাষক রুহুল আমিন সেই পোস্টটি তার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। যাতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়া হয় এবং বিষয়টি ধর্মীয় স্পর্শকাতরও বটে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ থানা পুলিশকে জানালে গত শনিবার রাতে প্রভাষক রুহুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। ঐদিন রাত ১০ টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে কলেজ পরিচালনা পরিষদ

আপনার মন্তব্য করুন