ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
-
অক্টোবর ২৯, ২০২১ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রোহে” স্লোগানে কিশোরগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে কিশোরগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয়ে গণসঙ্গীত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ, জেলা উদীচীর সহ সভাপতি দিলীপ রায়, অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দেবনাথ, দুলাল দত্ত রাখাল প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তিতে অংশ নেন আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য ম.ম জুয়েল ও জেলা উদীচীর সহ সভাপতি আব্দুল ওয়াহাব। গণসঙ্গীতে অংশ নেন কণ্ঠশিল্পী তাসনিয়া তারান্নুম অর্জিতা ও সেতারা বেগম সেতু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সভাপতি স্বপন কুমার বর্মণ।

আপনার মন্তব্য করুন