ঢাকাশনিবার , ১৮ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে আওয়ামী লীগের বিজয় মিছিল

প্রতিবেদক
-
ডিসেম্বর ১৮, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে কিশোরগঞ্জে বিজয় মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বিকালে মিছিলটি অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজলের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় মিছিলে কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব লীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজয় মিছিলে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আপনার মন্তব্য করুন