ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির জন্মদিনে ৭৯ পাউন্ডের কেক কাটলেন কিশোরগঞ্জ পৌর মেয়র

প্রতিবেদক
-
জানুয়ারি ১, ২০২২ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭৯ তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।

জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে অতিথিদেরকে নিয়ে ৭৯ পাউন্ডের কেক কাটেন পৌর মেয়র। এ উপলক্ষে পৌরসভার উদ্যোগে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

এ বিষয়ে পৌর মেয়র পারভেজ মিয়া বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ এ মাটির সন্তান, আমাদের গর্বের ধন। জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

আপনার মন্তব্য করুন