ঢাকাসোমবার , ১৪ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৫১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
-
মার্চ ১৪, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকা থেকে ৫১৫ পিস ইয়াবাসহ শাহজাহান খন্দকার (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার দুপুরে অভিযানটি চালায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি নিউটাউন এলাকায় অভিযান চালায়। এ সময় ৫১৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ শাহজাহান খন্দকারকে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের ধনু মিয়া খন্দকারের ছেলে।

 

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার শাহজাহান খন্দকারকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন