ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা সিপিবির সভাপতির পিতা মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ আবুল ফারুকের ইন্তেকাল

প্রতিবেদক
aasohan
জুলাই ১৪, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সৈয়দ নজরুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ আবুল ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিল ৯৫ বছর

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন রাতেই তার মরদেহ কিশোরগঞ্জে নিয়ে আসার কথা রয়েছে

তিনি ছেলে, মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বৃহস্পতিবার বেলা ২টায় কটিয়াদী উপজেলার হযরত মিয়াচান্দ শাহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে চান্দপুর বড়বাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হবে

উল্লেখ্য, সৈয়দ আবুল ফারুক মুক্তিযুদ্ধকালীন ভারতের বালাট ক্যাম্পের রিক্রুটিং অফিসার ছিলেন সত্তরের দশকে তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, পরে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এক সময় চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন

আপনার মন্তব্য করুন