ঢাকারবিবার , ১৯ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
জুন ১৯, ২০২২ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় নাটালের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১০ কেজি গাঁজা ও নগদ আটহাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ফুলবাড়িয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে রবিউল্লাহ (৪৬) ও একই উপজেলার মাছিহাতা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শিমুল মিয়া (৩৪)।

 

র‌্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য ‍নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য করুন