crossorigin="anonymous">
ঢাকারবিবার , ৭ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
-
আগস্ট ৭, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষকলীগ। 

আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জের নগুয়া এলাকায় নূরুল উলুম আদর্শ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কর্মসূচি পালন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। 

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি।

এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিম বেগম, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, কিশোরগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, ইটনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ করেন অতিথিরা

এ উপলক্ষে মাদ্রাসার সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য করুন