ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে ভুট্টা খেতের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
মার্চ ১৪, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে ভুট্টা খেতের পাশ থেকে হালিমা খাতুন (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রীপ গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে।

হালিমা খাতুন সিন্দ্রীপ গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতের পাশে হালিমার লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য করুন