ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে সরকারি খাল দখল করায় প্যানেল চেয়ারম্যানকে জরিমানা

প্রতিবেদক
-
এপ্রিল ৪, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি খাল দখল করায় সদর ইউনিয়ন পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল বাসেদকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অষ্টগ্রাম সদর উপজেলার আলম দিঘীর পাড় গ্রামের খালে মাটি ফেলে ভরাট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে বলে জানা গেছে। এ সময় নিজ খরচে মাটি অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

এ ব্যাপারে অভিযুক্ত ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবদুল বাসেদ অভিযোগ স্বীকার করে জানান, নিজের বাড়িতে মাটি ফেলার সময় কিছু মাটি খালে গিয়ে পড়ে।

এ বিষয়ে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, এ বিষয়ে জনপ্রতিনিধিদেরকে আরও সচেতন হতে হবে। এলাকার বেশিরভাগ খাল রাঘববোয়ালদের দখলে রয়েছে উল্লেখ করে তিনি প্রশাসনকে এগুলো  উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মুর্শেদ, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন