নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার বিকালে সুতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি ইউনিয়ন আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, চেয়ারম্যান কামাল সুতারপাড়া এলাকায় জনমনে আতঙ্ক ছড়াচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী শনিবার বিকালে সুতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পরে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন
