ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে মাদকসক্তদের হাতে যুবক খুন

প্রতিবেদক
-
February 25, 2026 3:25 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকাসক্তদের হাতে শুভ মিয়া (২২) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর বলিয়ারচর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শুভ ওই এলাকার সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের একমাত্র ছেলে।

পুলিশ নিহতের পরিবার ত্রে জানা গেছে, তারাবির নামাজের পর একই এলাকার নুরু মিয়ার ছেলে রিয়াদ, আব্দুস সালামের ছেলে নাঈম মিয়া, বকুল মিয়ার ছেলে আরমানসহ অজ্ঞাতনামা ১০১৫ জন মাদকসক্ত শুভর বাড়ি ঘরের টিনের চালায় ইট পাটকেল নিক্ষেপ ঘরের বেড়া ভাঙচুর করে। শুভ মিয়া বাধা দিলে রিয়াদের হাতে থাকা সুইচ গিয়ার (ছুরি জাতীয় ধারালো অস্ত্র) দিয়ে গলায় মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্বজনরা শুভকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ত্রে জানা গেছে, রমজান মাসেই শুভর সৌদি আরব যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ভিসা পাসপোর্টের কাজ শেষ করে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মন্তব্য করুন