crossorigin="anonymous">
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু

প্রতিবেদক
-
জানুয়ারি ৪, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: ফুলের মতন আপনি ফোটাও গানএই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে তৃতীয়বারের মত ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় চট্টগ্রাম ডিসি পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার . মো. জিয়াউদ্দিন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাউপ পরিচালক (স্থানীয় সরকার, চট্টগ্রাম জেলা) মো. নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব . জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) . কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. শরীফ উদ্দিন প্রমুখ।

১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপি ফুল উৎসবের আয়োজন করেছে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে এই এলাকাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলতো অবৈধ মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত  মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আড্ডাস্থল। অপরাধীদের স্বর্গরাজ্য ছিল এটি। দুই বছর আগে জেলা প্রশাসনের নির্দেশনায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সেই মাদকের আস্তানা গুড়িয়ে দিয়ে ১৯৪ একর খাসজমি উদ্ধার করে। প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে প্রতিষ্ঠা করা হয় দেশি বিদেশী ফুলের সমারোহে ডিসি ফ্লাওয়ার পার্ক

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসব্যাপী এবারের ফুল উৎসবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুরি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। আয়োজনের অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্নার।

আপনার মন্তব্য করুন