crossorigin="anonymous">
ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

প্রতিবেদক
-
এপ্রিল ২৫, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হলো মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসউদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনঅররশীদ ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য কে এম মাহাবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আলআমিন

সভাপতির বক্তব্যে আলআমিন জানান, ২০০১ সাল থেকে ময়মনসিংহে সুইমিং কমপ্লেক্সের যাত্রা হলেও এখনো ভালো মানের সাঁতারু তৈরি হয়নি তাই ভালো মানের সাঁতারু তৈরি করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে

প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সাঁতার না জানার কারণে দিন দিন পানিতে ডুবে মৃত্যুর হার বাড়ছে তাই যারা এখানে প্রশিক্ষণ পাবে তারা নিজেরা ভালো সাঁতারু হওয়ার চেষ্টা করবে; একই সঙ্গে নিজ এলাকায় সাঁতার শেখানোয় মানুষকে উদ্বুদ্ধ করবে

সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে ১২০ জন বালক বালিকা হাজির হয়েছিলো ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে প্রাথমিক বাছাই শেষে ৩২ জন বালক এবং জন বালিকা চূড়ান্তভাবে নির্বাচিত হয় এই ৪০ জন সাঁতারুকে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে

কোচের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ মো. আব্দুস সামাদ কাজল। 

আপনার মন্তব্য করুন