ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
February 3, 2026 1:37 pm
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে হাওর থেকে মোজাম্মেল হক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মিঠামইন থানার পুলিশ কেওয়ারজোর হাওর থেকে মরদেহটি উদ্ধার করে।

মোজাম্মেল করিমগঞ্জ উপজেলার পাড়াবালিয়া গ্রামের আব্দুল মন্নাছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেওয়ারজোর এলাকায় হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, প্রথমে অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করা হলেও বিকেলে স্বজনর গিয়ে পরিচয় শনাক্ত করেন। তিনি পেশায় অটোচালক। মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন