crossorigin="anonymous">
ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ তিনজন গ্রেফতার, বাস জব্দ

প্রতিবেদক
-
নভেম্বর ২৩, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ তিনজনকে গ্রেফতার ও একটি বাস জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অভিযানটি চালায়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাস আটক করে। পরে বাসটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ২৩০ কেজি ভারতীয় চিপস, ৫৯৯ কেজি ভারতীয় কাজু বাদাম, ২১৬০ কেজি ভারতীয় কাঁচা সুপারী, ১৯২ কেজি বিশেষ ধরণের ভারতীয় কাউনের চাল, ১৩৫ কেজি লেবু, ১৪ কেজি ভারতীয় AZTEC ফ্রুটস, ১৪০ কেজি ভারতীয় চিনি, তিনটি মোবাইল ফোনসেট ও নগদ ৫০০ টাকা।

 

এ সময় গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী  উপজেলার কৈয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে সুজন (৩৩), মাগুরা জেলার শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের মো. রিফাতের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শিংপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মাসুম হোসেন (৪১)।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান গ্রেফতার তিনজনকে চোরাকারবারী চক্রের সদস্য হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় বিভিন্ন পণ্য এনে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ভৈরব থানায় নিয়মিত মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয।

আপনার মন্তব্য করুন