crossorigin="anonymous">
ঢাকাশুক্রবার , ২৮ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

লরিট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একজন নিহত, আহত ২

প্রতিবেদক
-
জুন ২৮, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সরারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াছিন হাসান (১৮) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত সিফাত (১৮) উত্তর খামের গ্রামের আকবর আলীর ছেলে এবং সানজিদ (১৯) একই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে তিনজন একটি মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি লরি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত সিফাত ও সানজিদকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য করুন