crossorigin="anonymous">
ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ১

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত একজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে ভৈরবকিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাক্কার মাথা করবস্থান এলাকায় দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হন। ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বপন মিয়ার ছেলে সুফল মিয়া (১৫) গাছতলাঘাট এলাকার আতাউল্লাহ মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্না (১৫) গুরুতর আহত বর্ণ (১৫) ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আরাফাত মিয়ার ছেলে। তারা তিনজনই বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক পাক্কার মাথা করবস্থান এলাকায় পৌঁছামাত্র পিছন দিক দিয়ে একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় অপর প্রান্ত থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশাটির ধাক্কা লাগে। পরে ট্রাকের সঙ্গেও ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা সুফল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে মারা যান মুন্না। আহত বর্ণ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ট্রাক সিএনজি দুটি পালিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাজু মিয়া বলেন, নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নেওয়া হবে। তবে অভিযুক্ত ট্রাক ও সিএনজি অটোরিকশা শনাক্ত করা যায়নি।

আপনার মন্তব্য করুন