crossorigin="anonymous">
ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৫০ ডেঙ্গু রোগী

প্রতিবেদক
-
নভেম্বর ১৮, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১১ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভৈরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম সোমবার বিকালে এ তথ্য জানিয়েছেন।

এদিকে জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হওয়ায় একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ১২ জনকে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৭৯ জন। সুস্থ হওয়ায় একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৭২৯ জনকে।

জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

আপনার মন্তব্য করুন