crossorigin="anonymous">
ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

প্রতিবেদক
-
মে ২০, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মো. হিরামন (২৪) পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। 

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর এ আলম খান স্থানীয়দের বরাতে জানান, আজ সকাল সাড়ে ৮ টার দিকে নিজের গোয়াল ঘর থেকে গরুর জন্য খাবার আনতে যান হিরামন। এ সময় ঘরে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

আপনার মন্তব্য করুন