crossorigin="anonymous">
ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন শিক্ষার্থী নিখোঁজ

প্রতিবেদক
-
জুলাই ১, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে তিন মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির () মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ () তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ছোট একটি নৌকায় উঠেন শিক্ষার্থী। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর ডুবে যায় নৌকাটি। এরমধ্যে জন সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় তিন শিক্ষার্থী।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরই ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

আপনার মন্তব্য করুন